• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

পাহাড়তলীতে পরকীয়া প্রেমিকের সাথে প্রবাসী স্ত্রীর পলায়ন

নিজস্ব প্রতিদেক / ২৭৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার ও তার দুই সন্তান।

বার্তা পরিবেশক:
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পরকীয়ার জেরে প্রেমিকের সাথে পালিয়েছে এক প্রবাসীর স্ত্রী। দুই সন্তান নিয়ে প্রবাসী স্বামীর জমানো টাকা নিয়ে পালিয়েছে স্ত্রী জেসমিন আক্তার (৩৫)। পরকীয়া প্রেমিক জাহেদের সাথে পালানোর সময় স্বামীর ঘরসহ জমিটি অন্যজনের কাছে হস্তান্তর করে দুই সন্তানের জননী জেসমিন আক্তার। এই ঘটনায় প্রবাসী মো. নুরু’র ভাই মো. ইলিয়াছ বাদি হয়ে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ও কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন গত সোমবার (২৭ জুন)।

পরকীয়া প্রেমিক জাহেদ।

অভিযোগ সূত্রে জানা গেছে- ১৩ বছর আগে জেসমিনের সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে হয় মো. নুরুর। বিয়ের পর তাদের ঘরে ১২ বছর ও ১০ বছরের দুই সন্তানও রয়েছে। এরমধ্যে বিভিন্ন সময় জাহেদ ওরফে চুরাইফের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে জেসমিন আক্তার। মো. নুরু গত ১৩ বছরে দুই বার প্রবাস থেকে দেশে আসেন। দেশে আসার পর স্ত্রীর পরকীয়ার বিষয়ে অবগত হন। এবং পরকীয়ার বিষয়ে সামাজিকভাবে বিচার শালিসও হয়। দুই সন্তানের দিকে তাকিয়ে পুনরায় সংসার শুরু করেন নুরু। এরমধ্যে গত তিন বছর আগে নুরু ফের বিদেশ চলে যায়। স্বামী বিদেশ চলে যাওয়ার সুবাদে ফের পরকীয়ায় লিপ্ত হয় জেসমিন আক্তার। সেই সুবাদে গত ৯ জুন রাতে পরকীয়া প্রেমিক জাহেদের সাথে পালিয়ে যায় জেসমিন আক্তার।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- পালিয়ে যাওয়ার সময় প্রবাস থেকে বাচ্চাদের জন্য ডিপিএসে পাঠানো নগদ ২ লাখ টাকা, ঘরের ফ্রিজ, আলমিরা, হাটসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এমনকি ২০১৭ সালে পাহাড়তলী এলাকায় ৩ লাখ টাকা দিয়ে স্ত্রীর নামে একটি খাস জমি ক্রয় করে ঘর তৈরি করেন। পালিয়ে যাওয়ার সময় সেই ঘরে জেসিমন তার মা মোবেনা বেগম ও খালা জায়নুর বেগমকে দখল দিয়ে যায়। বর্তমানে দুই সন্তানসহ নগদ টাকা ও মালামাল নিয়ে প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার পরকীয়া প্রেমিক জাহেদের বাড়িতে অবস্থান করছে। এসব বিষয়ে জেসমিনের মা মোবেনা বেগম ও খালা জায়নুর বেগমের সাথে যোগাযোগ করলে; তারা হুমকি ধমকি দিচ্ছে। এমনকি আমার ভাই নুরু বিদেশ থেকে দেশে আসলে হত্যা করারও হুমকি দিয়ে যাচ্ছে ইমু ও মোবাইল ফোনে। এবিষয়ে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন