• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

প্রথম বউ পিটিয়েছে : এরপর এনজিও’র শিক্ষিকাকে কুপিয়েছে রোহিঙ্গা যুবক

নিজস্ব প্রতিদেক / ২৭৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও মুক্তি কক্সবাজার এর লার্নিং সেন্টারে কর্মরত এক শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে রোহিঙ্গা যুবক।

মঙ্গলবার (২৮ ‍জুন) সকাল সোয়া ১০ টার দিকে ক্যাম্প-২ ওয়েস্ট এর ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম ডেইজি বড়ুয়া।

মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার বলেন, মাদকাসক্ত এক রোহিঙ্গা যুবক হঠাৎ লার্নিং সেন্টারে ঢুকে ডেইজিকে এলোপাতাড়ি কোপায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাস্পাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে।

তিনি জানান, ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্প ইনচার্জকে অবহিত করা হয়েছে। মুক্তি কক্সবাজার এর পক্ষ থেকে আহত শিক্ষিকার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত বলে জানতে পেরেছি। প্রথমে সে বউকে পিটিয়েছে। এরপর ওই শিক্ষিকাকে সামনে পেয়ে কুপিয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশেকুর রহমান বলেন, ওই শিক্ষিকার পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। তাঁর অবস্থা এখনও শংকামুক্ত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন