প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সদস্য, জাতীয় দৈনিক নয়া শতাব্দী ও বিডি24 লাইভ প্রতিনিধি, সাহসী ও পরিশ্রমী সাংবাদিক শাহীন মুহম্মদ রাসেলকে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু কতৃক মোবাইলে অশ্লীল গালাগালি ও প্রাণ নাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পিএমখালীর চেরাংঘর এলাকার আলোচিত মোর্শেদ বলী হত্যাকান্ডে জড়িত খুনিদের গডফাদার, পেশীশক্তি নির্ভর অপরাজনীতি অন্যতম হুোতা, বিকৃত মানসিকতার জনশূন্য বিতর্কিত নেতা, মাহমুদুল করিম মাদুর দু:সাহস দেখে আমরা বিস্মিত হয়েছি।
আওয়ামীলীগের পদবী ব্যবহার করে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করছেন এই মাদু। তার অপকর্মের ফিরিস্তি এতো লম্বা যে, সারাংশ লেখেও তা শেষ করা যাবে না।
আমরা এই মাদুর লাগাম টানার জন্য জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি এই রাজনৈতিক দুর্বৃত্তকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।