• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

কলাতলীর সেই গাঁজা বশির আটক

নিজস্ব প্রতিদেক / ৯৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
গাঁজাসহ কলাতলীর বশির আহাম্মদ আটক।

কক্সবাজার অফিস:
কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান চালিয়ে বশির আহাম্মদ (৪১) নামে এক মাদক কারবারকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বশির মধ্যম কলাতলী এলাকার আবু তাহেরের ছেলে।

র‌্যাব জানিয়েছে- সোমবার (১৩ জুন) রাতে কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হোটেল স্যুট সাদাফ সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বশিরকে মাদকসহ আটক করেছে র‍্যাবের একটি অভিযানের টিম।

সে সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানান র‍্যাব-১৫।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন:

আত্মগোপনে কলাতলীর রাসেল: এলাকায় শামসুল ফিরলেও অধরা হিরু-মাসিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন