• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যাকান্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিদেক / ২৩০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাঝি (নেতা) নিহতের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সনজিদা বাদী হয়ে করা মামলায় ১৫ জনকে এজাহার নামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) উখিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, উখিয়া ক্যাম্প ১৮ এ দুষ্কৃতকারীদের হামলায় নিহত বি ব্লক এর মাঝি (নেতা) আজিম উদ্দিন হত্যা কান্ডের ঘটনায় তার স্ত্রী সনসিদা (৩৬) বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (উখিয়া থানা/ নং-৫২)। মামলায় ১৫ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা আরো ১৫/২০ জন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ময়না তদন্ত শেষে পারিবারিক ভাবে ক্যাম্প-১৮, ব্লক-এল/১৬ এর কবরস্থানে ৮ এপিবিএন পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গতকাল (৯ মে) রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প ৮ এ রোহিঙ্গা সন্ত্রাসীদের অতর্কিত আক্রমনে তিনি নিহত হন। এসময় আরো দুই জন মারাত্মক ভাবে আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন