• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

উখিয়ায় ধান-চাল মজুতবিরোধী অভিযান : ১৩ মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিদেক / ২৭৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় জেলা খাদ্যনিয়ন্ত্রক ধান-চাল মজুতবিরোধী অভিযান চালিয়ে ১৩ মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন।

রোববার সকালে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন এর নেতৃত্বে উপজেলার উখিয়া বাজার,কোটবাজার, মরিচ্যা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে জেলা খাদ্যনিয়ন্ত্রক, কক্সবাজার ও জেলা কৃষি বিপণন কর্মকর্তার উপস্থিতিতে উখিয়া উপজেলার উখিয়া বাজার, কোর্ট বাজার ও মরিচ্যাবাজার এলাকায় ধান-চাল মজুতবিরোধী অভিযানে থানা পুলিশের সহযোগিতায় ১৩টি মামলায় ১৩জন মিলমালিক ও ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন জানান,সারাদেশের ন্যায় উখিয়াতেও ধান-চাল মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন