• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অভিযানের পরও সরকারি পাহাড় কর্তৃন : কক্সবাজারে ফের উচ্ছেদ

নিজস্ব প্রতিদেক / ৬৯৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
কক্সবাজার কলাতলী পাহাড় কাটা বিরোধী অভিযান।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলীতে অভিযানের ৬ দিন পর ফের পাহাড় কাটায় মেতে উঠেছে ভূমিদস্যুরা। প্রশাসনের অভিযানের পরও থেমে থাকেনি সরকারি বিশাল পাহাড় কাটা। ফের পাহাড় কাটার খবর পেয়ে সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালান কক্সবাজার জেলা প্রশাসন। শনিবার (১৪ মে) বিকালে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি অবৈধ ঘর উচ্ছেদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।

কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন- কলাতলী ৫১ একরের পিছনে জয়নাল সওদাগরের ঘোনা হিসেবে পরিচিত সরকারি পাহাড় গুলো কাটা হচ্ছে এমন খবর পেয়ে গত রোববার (৮ মে) অভিযান চালানো হয়েছিল। অভিযানে কয়েকটি ঘর উচ্ছেদও করা হয়। অভিযানের পরের দিন থেকে তারা আবারও পাহাড় কাটা শুরু করেছে; এমন খবর পেয়ে শনিবার (১৪ মে) বিকাল ফের অভিযান চালানো হয়। অভিযানে আবারও পাহাড় কেটে ঘর তৈরি করার সত্যতা পাওয়া যায়। এসময় পাহাড় কেটে নির্মিত চারটি ঘর ও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। সরকারি পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

 কলাতলীতে সদর এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান।

জিল্লুর রহমান বলেন- ওই এলাকায় অভিযানে যাওয়ার আগেই গেইট থেকে তথ্য পৌঁছে যায়। তাই ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাহাড় কাটায় জড়িতরা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। অভিযানে পৌঁছানোর কিছুক্ষণ আগেও সেখানে শ্রমিকরা পাহাড় কাটছিল। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, একমাস ধরে ১৫/২০ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে দিনে-রাতে প্রকাশ্যে সরকারি ৫ একরের একটি বিশাল পাহাড় কেটে নেয়া হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুল এর নেতৃত্বে। সরকারি পাহাড়টি রক্ষায় দ্রুত সেখানে বনায়নের পাশাপাশি পাহাড় কাটায় জড়িত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া উচিত। অন্যথায় প্রশাসনের বিরুদ্ধে জনমনে নেতিবাচক প্রভাব পড়বে এবং পাহাড় রক্ষা করা যাবে না।

খোঁজ নিয়ে জানা গেছে- কলাতলী ৫১ একরের পিছনে জয়নাল সওদাগরের ঘোনা হিসেবে পরিচিত সরকারি পাহাড় গুলো কাটা হচ্ছে প্রকাশ্যে। প্রায় ৫ একরের একটি পাহাড় দিনরাত কাটচ্ছে শ্রমিকরা। এসব সরকারি পাহাড় গুলো দীর্ঘদিন ধরে দখলে রাখেন জয়নাল সওদাগর নামে একব্যক্তি। কয়েকমাস আগে এসব পাহাড়ের একটি বিশাল পাহাড় ক্রয় করেন সোলতান মোহাম্মদ বাবুল সিন্ডিকেটরা। পাহাড় ক্রয় করার পর সেখানে পাহাড় কাটার ধুম পড়ে। ইতিমধ্যে বিশাল পাহাড়ে একটি অংশ কেটে প্লটও তৈরি করা হয়েছে। সোলতান মোহাম্মদ বাবুল ছাড়াও এই সরকারি পাহাড় কাটায় জড়িত রয়েছে মো. ইয়াছিন, জুলফিকার আলী ভুট্টো, মাছন ফকির ও ইয়াকুব মাঝিসহ ১০ জনের একটি সিন্ডিকেট।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান- সোলতান মোহাম্মদ বাবুলের নেতৃত্বে গত দুই মাস ধরে সরকারি পাহাড়টি কর্তন চলছে। প্রতিদিন ১৫ থেকে ১৬ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড়টি কর্তন করা হচ্ছে। পাহাড় কেটে ইতিমধ্যে ঘরও তৈরি করা হয়েছে। একদিকে পাহাড় কর্তন অন্যদিকে চলছে প্লটে ঘর তৈরি।

আরও পড়ুন :

কক্সবাজারে সরকারি পাহাড় কেটে প্লট বাণিজ্য : প্রশাসনের অভিযান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন