• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অনলাইনে জুয়া খেলা : চকরিয়ায় আটক ২

নিজস্ব প্রতিদেক / ৩১৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
আটক দুই।

বিশেষ প্রতিবেদক:
বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থেকে ২ জনকে আটক করেছে র‌্যাব। অভিযুক্তরা হলেন, মো. শাহরুখ খান (২৪) ও মো. এনামুল হক (২৮)। চকরিয়া থানার শাহপুরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানান র‍্যাব।

বুধবার (১১ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নরুল আবছার বলেন, আটক আসামি মো. শাহরুখ খান অনলাইন জুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন খেলার বাজি ধরে। আর এনামুল হক কয়েকজনের সহযোগিতায় বাজির টাকা ডলারে, ইন্ডিয়ান রুপীতে কিংবা ডলার টাকায় রূপান্তরিত করতেন। শাহরুখ মোবাইলের হোয়াটসঅ্যাপে জুয়ার বিষয়ে চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করনে। এছাড়া অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক মো. শাহরুখ খানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা দুইটি মোবাইল ফোনে bet 365 নামে অনলাইন জুয়া সাইটে আসামির নিজ নামে collins7610 এবং Chebetbetsy অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের ইতিহাস পাওয়া গেছে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ নম্বরে জুয়ার টাকা লেনদেনের তথ্য ও ভয়েস চ্যাটিং আছে। তার অ্যাকাউন্টে ১ হাজার ৮৮০ ইউএস ডলার পাওয়া গেছে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নরুল আবছার বলেন, আসামি মো. শাহরুখ খান ও এনামুল হক অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ৮টি স্মার্ট মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন