• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে সরকারি পাহাড় কেটে প্লট বাণিজ্য : প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিদেক / ৭৫৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ মে, ২০২২
কক্সবাজার ৫১ একরের পিছনে এভাবে সরকারি পাহাড় কেটে সাবাড়।

আরফাতুল মজিদ:
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বিশাল সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করছে ভূমিসদ্যুরা। গত দুই মাস ধরে রোহিঙ্গা শ্রমিক লাগিয়ে সরকারি পাহাড় গুলো কেটে সাবাড় করা হচ্ছে প্রকাশ্যে। এমন অভিযোগ পেয়ে রোববার (৮ মে) বিকালে অভিযানে যান কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান। অভিযানে বিশাল সরকারি পাহাড় কাটার সত্যতা পান তিনি। এসময় পাহাড় কেটে তৈরি করা প্লটে কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়।

পাহাড় কেটে প্লট তৈরির স্থানে প্রশাসনের অভিযান।

খোঁজ নিয়ে জানা গেছে- কলাতলী ৫১ একরের পিছনে জয়নাল সওদাগরের ঘোনা হিসেবে পরিচিত সরকারি পাহাড় গুলো কাটা হচ্ছে প্রকাশ্যে। প্রায় ৫ একরের একটি পাহাড় দিনরাত কাটচ্ছে শ্রমিকরা। এসব সরকারি পাহাড় গুলো দীর্ঘদিন ধরে দখলে রাখেন জয়নাল সওদাগর নামে একব্যক্তি। কয়েকমাস আগে এসব পাহাড়ের একটি বিশাল পাহাড় ক্রয় করেন সোলতান মাহামুদ বাবুল সিন্ডিকেটরা। পাহাড় ক্রয় করার পর সেখানে পাহাড় কাটার ধুম পড়ে। ইতিমধ্যে বিশাল পাহাড়ে একটি অংশ কেটে প্লটও তৈরি করা হয়েছে।

এভাবে কাটা হচ্ছে সরকারি পাহাড়।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান- সোলতান মাহামুদ বাবুলের নেতৃত্বে গত দুই মাস ধরে সরকারি পাহাড়টি কর্তন চলছে। প্রতিদিন ১৫ থেকে ১৬ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড়টি কর্তন করা হচ্ছে। পাহাড় কেটে ইতিমধ্যে ঘরও তৈরি করা হয়েছে। একদিকে পাহাড় কর্তন অন্যদিকে চলছে প্লটে ঘর তৈরি। বাবুল ছাড়াও জড়িত রয়েছে মো. ইয়াছিন, জুলফিকার আলী ভুট্টো, মাছন ফকির ও ইয়াকুব মাঝিসহ ১০ জনের একটি সিন্ডিকেট।

অভিযোগের বিষয়ে সোলতান মাহামুদ বাবুল বলেন- জয়নাল সওদাগরের কাছ থেকে আমি অল্প করে জায়গা কিনেছি। আমার মতো আরও কয়েকজনে কিনেছে। তবে সেখানে পাহাড় কাটা হচ্ছে না। লেবু গাছ রোপনের জন্য সংস্কার করা হচ্ছে। এক পর্যায়ে নিউজ না করার জন্য অনুরোধ করেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ বলেন- কলাতলী ৫১ একরের পিছনে সরকারি পাহাড় কাটার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সদর এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন- রোববার (৮ মে) বিকালে অভিযানে গিয়ে বিশাল সরকারি পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এসময় পাহাড় কেটে তৈরি করা প্লটে নির্মিত কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি পাহাড় কর্তনে জড়িত কয়েকজনের নামও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন