• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

উন্নয়ন দেখে সবাই নৌকায় উঠতে চায় : কক্সবাজারে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৩৩৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী।

বিশেষ প্রতিবেদক:
আওয়ামী লীগ কোনো বদ্ধ জলাশয় নয় জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেন সাড়ে ১৩ বছরের উন্নয়ন দেখে সবাই নৌকায় উঠতে চায়। ‘তাদের নৌকায় উঠতে দেয়া যাবে না। মাদক কারবারি, ভূমিদস্যু, উড়ন্ত পাখিদের স্থান আওয়ামী লীগে নেই।’

কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে শুক্রবার (৬ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী ও দলের বিপদে হাল ধরবেন এমন কর্মীকে আনার পরামর্শ তথ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘কোনো নেতার অনিয়মকে বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দল থেকে বের করে দেয়া হবে।’

করোনাকালে আওয়ামী লীগ দুই হাজার নেতাকর্মী হারিয়েছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘করোনার দুই বছর মাঠে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ছিল। বিএনপি-জামায়াত বা তাদের অন্যকোনো দল করোনায় দেশের মানুষের পাশে দাঁড়ায়নি। শুধু আওয়ামী লীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছিল। দেশের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে দুই হাজার নেতাকর্মীকে হারাতে হয়েছে।’

মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন