• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

চুমুর বদলে ঠোঁটে কামড় : বিনোদের কান্ডে রক্তাক্ত হন মাধুরী!

নিজস্ব প্রতিদেক / ২৬৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা বলিউডে নতুন নয়। অনেক তারকার সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। এবার আলোচনায় উঠে এলো বরেণ্য অভিনেতা বিনোদ খান্না ও অভিনেত্রী মাধুরী দীক্ষিতের একটি কাণ্ড। যদিও ঘটনাটি তিন দশক আগের।

১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ‘দয়াবান’ সিনেমাটি। এই সিনেমার বিখ্যাত গান ‘তুমপে পেয়ার আয়া হ্যায়’-এর দৃশ্যে ঘনিষ্ঠ হয়ে অভিনয় করেছেন মাধুরী ও বিনোদ। এমনকি মাধুরীকে চুমু খেতেও দেখা যায় বিনোদকে।

শোনা যায়, গানটির শুটিংয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরও থামেননি মাধুরী ও বিনোদ। তারা চুমু খেতেই থাকেন। এর মধ্যেই ঘটে রক্তারক্তি কাণ্ড। মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দেন অভিনেতা। জোরালো সেই কামড়ে অভিনেত্রীর ঠোঁট থেকে রক্ত ঝরতে থাকে। ব্যথায় তিনি সবার সামনে কেঁদেও ফেলেন।

চুমু খেতে গিয়ে ঠোঁট রক্তাক্ত হওয়ার ঘটনাটি নিয়ে ওই সময়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। প্রশ্ন ওঠে, মাধুরী কেন এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন? এর জবাবে অভিনেত্রী বলেছিলেন, যেসময় সিনেমাটির প্রস্তাব এসেছিল, তখন বিনোদ খান্না বড় তারকা। সুতরাং প্রস্তাবটি ফেরাতে চাননি তিনি।

এই সিনেমার জন্য এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন মাধুরী। তবে কাজটি ভুল ছিল বলেই মনে করেন তিনি। তাই পরবর্তীতে এর জন্য অনুশোচনা হয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন