• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্রসৈকতে আটক ৫০ রোহিঙ্গা

নিজস্ব প্রতিদেক / ২২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে চলাফেরা ও পর্যটকদের বিরক্ত করাসহ বিভিন্ন অভিযোগে ৫০ জনকে আটক করেছে পুলিশ। রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে সৈকতে ঘুরতে গিয়ে বুধবার (৪ মে) আটক হয়েছে তারা। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে মিনি ট্যাক করে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। সৈকতে আমাদের নজরদারি থাকায় তাদের আটক করা সম্ভব হয়েছে। আটকদের মধ্যে বেশিরভাগই শিশু।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে এসব রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত ৫০ জনকে আটক করা হয়েছে। পুলিশ পৃথকভাবে বিভক্ত হয়ে এখনও অভিযান অব্যহত রেখেছে। আটক রোহিঙ্গাদের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি মনীরুল গিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন