• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

উখিয়ায় সাড়ে ১৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিদেক / ৩০৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় ১৬ লাখ ৫০ হাজার জাল টাকা ও একটি মটর সাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন। গ্রেফতারকৃতরা হলো, উখিয়া মরিচ্যা পশ্চিম হলদিয়া পালং জামবাগান এলাকার মৃত আজিজুর রহমান এর ছেলে মোঃ রহিম (২৩) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল (১৮)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাতের প্রথম প্রহরে উপজেলার রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/৯ এর সোনা মিয়া চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক পিপিএম। তিনি জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহ জনক দুই যুবককে তল্লাশী করা হয়। এসময় একটি পলিথিনের ব্যাগে মুড়ানো ১৬ লক্ষ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে পাচার কাজে ব্যবহৃত মোটর বাইকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন