• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুরুশকুলে জমির বিরোধে ১৩ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিদেক / ১০১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
গুলিবিদ্ধ কয়েকজন।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের খুরুশকুলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুলিয়াপাড়ার ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ফারুকের অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে রাশেদের ভাই আবু সুফিয়ান ও তাদের পক্ষের মনজুরের ভাতিজা বাবু এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে তিনিসহ ১৫ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে ইফতাদুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রাশেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, ১৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জেনেছি। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন