• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারে দুই ছিনতাইকারী আটক : ছুরি উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩৫১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
দুই ছিনতাইকারী আটক।

কক্সবাজার অফিস:
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

তারা হলেন -শহরের মোহাজের পাড়া এলাকার মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুল গফুর মিন্টু (২৬) ও উখিয়া হলদিয়াপালং এলাকার মোজাফফরের ছেলে মো. আব্দুর শুক্কুর ওরফে মনজুর ওরফে ব্লেড শুক্কুর (৩০)। শুক্কুর বর্তমানে শহরের পূর্ব বাহারছড়া (এসপির বাংলোর পিছনে) বসবাস করে আসছে। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন। র‌্যাব জানিয়েছে- গত মঙ্গলবার রাত ১১ টার দিকে সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় হোটেল প্রসাদ প্যারাডাইস এর সামনে কতিপয় অপরাধী চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পলায়নের চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২ টি ছুরি উদ্ধার করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন