নিজস্ব প্রতিবেদক:
শালা আর দুলাভাই একটি মধুর সম্পকের নাম। এই সর্ম্পক আরো মধুর করতে তারা নেমে পড়েছে মরণনেশা ইয়াবা ব্যবসার মতো জগণ্য কাজে। সোনাদিয়া উপকূল দিয়ে সম্প্রতি সময়ে বেশ কিছু মাদকের চালাল আটক করা গেলেও মুল হোতারা ছিলো ধরাছোঁয়ার বাইরে। মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়া পাড়া , মেহেরিয়া পাড়া, তাজিয়া কাটা ও ঘটিভাঙ্গাসহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে সাগর থেকে ইয়াবা চালান গ্রহন করতো তারা।
ইতিমধ্যে এই ব্যবসা করে শালা আর দুলাভাই এলাকায় লাখপতি হিসাবে পরিচিত। শনিবার (১১ এপ্রিল ) বিকাল সাড়ে তিনটার সময় র্যাব ১৫ দলের একটি অভিযান চালায় কক্সবাজার শহরের হোটেল সী-কুইনের একটি কক্ষ থেকে কুতুবজোম নয়া পাড়ার আশরাফ জামালের পুত্র মো: জালাল মিয়া (৪৫) ও মেহেরিয়া পাড়ার আইযুব খানের ছেলে মো: নেজাম (২০) কে আটক করা হয়। এসময় তাদের দেয়া ঠিকানায় অভিযান চালিয়ে ৭,৮০০ পিস ইয়াবা উদ্ধার করে।
র্যাব জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছে র্যাব ১৫। এদিকে কুতুবজোমের এই আলোচতি দুই ইয়াবা ব্যবসায়ি সর্ম্পকে কিছু জানেনা মহেশখালী থানা পুলিশ। দুলা ভাই জালাল মিয়া ও তার আপন শালা নেজাম উদ্দিনের আটকের খবরে এলাকা জুড়ে আনন্দ বন্যা হয়ে যাচ্ছে। অপর দিকে মহেশখালীর কুতুবজুম, সোনাদিয়া, কালারমারছড়া ও মাতারবাড়িতে উপকূল ভিত্তিক ইয়াবা ও আইচের একটি শক্তিশালী সেন্টিকেট রয়েছে বলে সুত্রে প্রকাশ। আইন শৃংখলা বাহিনীকে তাদের আয়ের উৎস খুঁজে অভিযান চালানোর জোর দাবী জানান এলাকাবাসী।