• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ঘুষিতে নিহত যুবকের হত্যাকারী গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৩৭৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
গ্রেপ্তার নুর নবী।

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় জুয়া খেলার ( মোবাইলে গেম খেলা) ঘটনায় নিহত মোহাম্মদ ইউনুছ হত্যাকান্ডের প্রধান আসামী নুর নবী (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাচান মায়ের ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নুর নবী (২৮) ওই এলাকার বদর আলমের ছেলে। এঘটনায় শনিবার দুপুরে নিহত মো.ইউনুছের স্ত্রী রহিমা বেগম বাদি হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় দুইজনকে আসামী করেন।

তারা হলেন- ওই এলাকার নুর নবী (২৮) এবং মৃত নাগু মিয়ার ছেলে জহির আলম (৫০)।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা এলাকায় মো.ইউনুছসহ আর কয়েকজন মিলে মোবাইলে জুয়া খেলছিলো। খেলার এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এসময় নুর নবীসহ আর কয়েকজন মিলে মো.ইউনুছকে কিল-ঘুষি মারে। এতে ঘটনাস্থলে নিহত হন মো.ইউনুছ। চকরিয়া থানার অপারেশন অফিসরা (এসআই) রাজিব সরকার বলেন, মামলার পর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মো.ইউনুছ হত্যার প্রধান আসামী নুর নবীকে হারবাংয়ে কালাচান মায়ের ঘোনা থেকে গ্রেফতার করেন। মামলার অন্য আসামীকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামী নুর নবীকে গ্রেফতারের পর রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন