• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

নিজস্ব প্রতিদেক / ২৬৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া ১৭ নৈম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এ সময় আগুনে বেসরকারি সংস্থা ব্রাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক।

নাইমুল হক জানান, ‘দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে ক্যাম্পে অবস্থিত ব্রাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়েন তিন হাজারের বেশি মানুষ।

এছাড়া ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন