• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

প্রতিবন্ধীরা দেশের জন্য স্বর্ণ নিয়ে আসছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ২৭৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
প্রতিবন্ধীরা উপযুক্ত প্রশিক্ষণ পেলে প্রতিভার সাক্ষর রাখতে পারছে এবং তারা বিশ্বের বিভিন্ন খেলাধূলায় দেশের জন্য স্বর্ণ জয় অর্জনে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) কক্সবাজারে বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুরা ক্রিকেট থেকে শুরু করে নানারকম খেলাধুলায় পারদর্শী। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তারা পছন্দের খেলায় দারুণ প্রতিভার সাক্ষর রাখতে পারে। এজন্যই তাদেরকে সবরকম সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী জানান, চিকিৎসা সেবা ছাড়াও অন্যান্য সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে প্রতিবন্ধীদরর জন্য। এছাড়াও সাভারে বারো একর জমিতে ইতোমধ্যে ২৭৮ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। যেখানে তাদের খেলাধুলার বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।

শুধু তাই নয়, জাতীয় সংসদের পাশেই একটি জায়গায় প্রতিবন্ধীদের খেলা প্র্যাকটিসের জন্য বিশেষ জায়গা হিসেবে তৈরি করে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ ছেলেমেয়েদের সঙ্গেও তারা মিশে খেলবে। আবার তাদের জন্য যেন বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে সেটাও আমরা করব।

তিনি বলেন, ‘আমি চাই আমাদের দেশের সুস্থ মানুষদের যেমন আমরা সহযোগিতা করে যাচ্ছি; প্রতিবন্ধী, বিশেষ করে অটিজমের শিকারদেরও যেন সেভাবে সবরকম সুযোগ সুবিধা দিতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন