• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

রোহিঙ্গা আলী হোসেনের ক্ষমতা : জমিসহ কক্সবাজারে বিশাল অট্টালিকা

নিজস্ব প্রতিদেক / ৩৫৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
কক্সবাজার জেল গেইট এলাকায় রোহিঙ্গা আলি হোসেনের বিশাল দালান।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে রোহিঙ্গা আলী হোসেনের ক্ষমতার জোর অনেক বেশি। তাই টাকার জোরে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনসহ সব কাগজ পত্র তৈরি করে এখন শহরের প্রাণকেন্দ্র জেল গেইট এলাকায় বিশাল অট্টালিকার মালিক। শুধু রোহিঙ্গা আলী হোসেন নয়; তার হাত ধরে প্রতিষ্টিত হচ্ছে আরো কয়েক শত রোহিঙ্গা।

সম্প্রতি আলী হোসেন রোহিঙ্গা ক্যাম্প এবং খুরুশকুলে থাকা তার আত্বীয় স্বজনদের পাসপোর্ট করে বিদেশ নিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক নারীকেও বিদেশে নিয়ে গিয়ে অবৈধ কর্মকান্ডে জড়িত করছে বলে জানা গেছে। তাই দ্রুত রোহিঙ্গা আলী হোসেনের পাসপোর্ট বাতিলসহ তার সমস্ত নাগরিক সনদ বাতিলের দাবী জানিয়েছেন সচেতন মহল।

কক্সবাজার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার প্রবীন মুরব্বি আলী আহামদসহ কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, এখন থেকে প্রায় ২০ বছর আগে রোহিঙ্গা মোস্তাফিজুর রহমান তার ছেলে আলী আকবর ও আলী হোসেনকে নিয়ে খুরুশকুলে আশ্রয় নেয়। প্রথমে তাদের এক পূর্ব পরিচিত সেই রোহিঙ্গা শফি হাজীদের বাড়িতে থাকতো। সে সময় পিতা পুত্র সবাই স্থানীয় মানুষের বাসাবাড়িতে কামলা হিসাবে কাজ করতো। পরে মোস্তাফিজুর রহমান আবার বার্মা চলে গেলে তার কোন খোঁজ পাওয়া যায়নি। এর পরে আলী আকবর এবং আলী হোসেনও প্রায় সময় বার্মা যাতায়ত করতো। এর মধ্যে আলী হোসেন মালয়েশিয়া চলে গেছে বলে শুনেছি। কিন্তু এখন শুনছি সে দুবাইকে থাকে। আর কক্সবাজার শহরের জেল গেইট এলাকায় বিশাল এক বাড়ি করছে। এখানেও (খুরুশকুল) অনেক জমিজমা কিনেছে বলে শুনেছি। তার ভাই আলী আকবরও মারা গেছে। তাদের মার নাম ছিল মোস্তফা খাতুন। সে স্থানীয় মানুষের বাসাবাড়িতে কাজ করতো। আর আলী হোসেনদের একটা বোন ছিল যার নাম সিরাজ খাতুন। তার প্রথম স্বামী মারা গেলে দ্বিতীয় স্বামী বিয়ে করে সেও রোহিঙ্গা। তার নাম ইউনুচ।

মৃত রোহিঙ্গা আলী আকবরের ছেলেদের মধ্যে বর্তমান আবদুল্লাহ ব্যবসা করে। আরেক জনের নাম আরফাতুর রহমান, তার ছোট ভাইয়ের নামও নাকি আরফাত। আলী হোসেনের ছেলেমেয়ে তারা দুবাইতে থাকে। সেখানে আলী হোসেনের প্রথম স্ত্রী রোহিঙ্গা। তাকে তালাক দিয়ে একই বাড়িতে দ্বিতীয় স্বামী নিয়ে থাকে। অবশ্য ছেলেমেয়েরা বড় হয়েছে। আর বোন সিরাজ খাতুনের ছেলেমেয়েরা হচ্ছে ফাতেমা। তিনি বর্তমানে খুরলিয়ায় একটি মাদ্রাসায় এমপিও ভুক্ত শিক্ষক হিসাবে কর্মরত। আবদু রহিম সে আলী হোসেনের নির্মাণাধীন বাড়ি তদারকি করে আর ইয়াবা ব্যবসা করে বলেও লোকমুখে প্রচার রয়েছে। এছাড়া আবদু রশিদ, ছলিম উল্লাহ, আমিন, খালেদা আক্তার, রেহেনা নামের ছেলেমেয়ে আছে।

স্থানীয়দের দাবী- আবদুল মাবুদ চেয়ারম্যান থাকাকালিন সময়ে তারা জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছিল। সেই সনদ নিয়েই পাসপোর্ট করা অন্যান্য পরিচয় পত্র তৈরি করেছে।
এ ব্যাপারে খুরুশকুল ৪ নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন মিনু বলেন- আলী হোসেন, আলী আকবর এরা সবাই অনেক আগে আসা রোহিঙ্গা এটা সত্য। বর্তমানে তাদের নামে বি এস খতিয়ানসহ অনেক ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। যদি সরকার কিছু করতে চায় তাহলে অবশ্যই আমাদের সত্য কথা বলতে হবে।

এদিকে খুরুশকুল কাউয়ারপাড়া, পেচারঘোনাসহ অনেক এলাকার স্থানীয় মানুষের দাবী; রোহিঙ্গা আলী হোসেনের টাকার জোরে সব কিছু করতে পারছে। সে এখানে না এসেই সব কাগজ পত্র তৈরি করে অসংখ্য রোহিঙ্গাকে পাসপোর্ট করে বিদেশ নিয়ে যাচ্ছে। ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে জাতিয় পরিচয় পত্র সংগ্রহ করছে। একজন রোহিঙ্গা আরো ১০০ জন রোহিঙ্গার জন্ম দিচ্ছে এভাবেই তারা আমাদের দেশের উপর প্রতিষ্টা করতে চায়। স্বাধীন দেশে নতুন হোক বা পুরাতন হোক কোন রোহিঙ্গার স্থান হবে না। আমরা প্রয়োজনে আন্দোলন করবো সমস্ত পুরাতন রোহিঙ্গা এবং তাদের ছেলেমেয়েদের সমস্ত সম্পত্তি বাতিল করে রাষ্ট্রের কোষাগারে আনতে হবে এবং তাদের মায়ানমারের নাগরিক হিসাবে চিহ্নিত করতে হবে।

এ ব্যপারে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান বলেন, রোহিঙ্গা আলী হোসেনের বিষয়ে আমি অনুসন্ধান করে অনেক তথ্য উপাত্থ বের করেছি। সে আর তার পুরো পরিবার প্রকৃত রোহিঙ্গা। তার বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত আলী হোসেনসহ সমস্ত পুরাতন রোহিঙ্গাদের নাগরিক সনদ বাতিল করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন