• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

মাস্টার্স পাসে এনজিওতে চাকরি : কর্মস্থল কক্সবাজার

নিজস্ব প্রতিদেক / ১৪৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
ছবি : প্রতিষ্ঠানের ওয়েব সাইট থেকে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মেন্টাল হেলথ প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রোগ্রাম ম্যানেজার, মেন্টাল হেলথ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স পাস। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে একবছর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও নিউট্রিশন প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেনিং অ্যান্ড সুপারভাইসরি স্কিল, ক্লিনিক্যাল সুপারভিশনে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ইন্টারপারসোনাল, যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে কক্সবাজারে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ১৩১০০০ টাকা। এছাড়াও উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড (৭.৫%), মেডিকেল কভারেজ, ইনস্যুরেন্স, জন্ম ও বিবাহ ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে বিডি জবসে।

আবেদনের শেষ তারিখ : ২৯ মার্চ, ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন