• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় দুই বোনকে ধর্ষণ : প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২৮৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
গ্রেপ্তার প্রধান আসামী।

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের চকরিয়ার আলোচিত ‘ঘুমের ওষুধ সেবন করিয়ে দুই বোনকে ধর্ষণ’ মামলার পলাতক আসামী আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব । র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, ২০২১ সালের ২২ জুন রাতে ভিকটিমের পরিবারের সদস্যরা তাদের মেয়েকে একা বাড়িতে রেখে এক আত্মীয়র বাসায় বেড়াতে যান। ওই রাতে ভিকটিম বাড়িতে একাকিত্ম বোধ করায় তার চাচাতো বোনকে বাসায় এনে রাখে। ওইদিন রাতে বাড়িতে আর কেউ না থাকার এ সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িতে ঢুকে দুই বোনকে কৌশলে ঘুমের বড়ি সেবন করায়। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে জুয়েল তাদের দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন ঘটনাটি ভিকটিম তাদের পরিবারকে জানালে তারা বিষয়টি চকরিয়া থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানা পুলিশ দুই বোনকে ডাক্তারি পরীক্ষা করান। ওই ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পায় পুলিশ। এরপর ভিকটিমের পিতা আকতার হোছাইন বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ জুন চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৭/২৬৯। এরপর থেকে ধর্ষণ মামলার আসামী আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করে এবং পালিয়ে বেড়ায়।

ওইসময় ঘটনাটি কক্সবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে র‌্যাব-১৫ বিষয়টি জেনে ধর্ষণ মামলা পলাতক আসামী জুয়েলকে গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। র‌্যাব-১৫ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দেখতে পায় ধর্ষণ মামলার আসামী জুয়েল বারবার স্থান পরিবর্তন করছে। একপর্যায়ে র‌্যাব নিশ্চিত হয় ওই আসামী গাজীপুরে অবস্থান করছে।

পরে ২২ মার্চ রাতে অভিযান চালিয়ে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক টিক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান এএসপি মো.বিল্লাল উদ্দিন।

চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ধর্ষণ মামলার আসামী জুয়েলের বিরুদ্ধে আদালতে পুলিশ চার্জশীটও দিয়েছে। ওই ঘটনার পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।

তিনি আরও বলেন, র‌্যাব-১৫’র একটি টিম বুধবার সকালে আসামী জুয়েলকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠনো হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন