• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজার শহর কৃষকলীগের কমিটি অনুমোদন: সভাপতি-সুমন, সম্পাদক-মিন্টু

নিজস্ব প্রতিদেক / ৩৭০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার শহর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৪ মার্চ) কক্সবাজার মডেল জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় কক্সবাজার জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও প্রতিটি উপজেলার নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত কমিটিতে সভাপতি মনোনীত হন এরশাদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক মনোনীত হন তামজিদুল ইসলাম মিন্টু। ৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার শহর কৃষকলীগের আংশিক কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি ইব্রাহীম পিয়ারু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের হেলালী ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোস্তফা। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার শহর শাখাকে আরো গতিশীল করতে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেন কক্সবাজার মডেল জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের একটি কনভেনশন হলে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ের ঝমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার শহর শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সোমবার শহর কৃষকলীগের আংশিক কমিটি ঘোষণা করার পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার কমিটিও ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন