• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

কক্সবাজার সাগরতীর থেকে ৬ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিদেক / ২৭০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
কক্সবাজারে আটক ৬ ছিনতাইকারী।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কলাতলী সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে ৬জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। সোমবার (১৪ মার্চ) গভীররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী এলাকার মো. কালুর ছেলে শাহাবুদ্দিন (২৭), খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকার মো. আব্দুর রহিমের ছেলে শাহিন আলম রিয়াজ (১৭), ছৈয়দ আমিনের ছেলে রিফাত মিয়া (১৫), অলি আহম্মদের ছেলে সাদ্দাম হোসেন (১৫), চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী ইউনিয়নের ছাগাচড় এলাকার তপন কান্তি নাথের ছেলে জনি কান্তি নাথ (২৩) ও গাইন্ধা জেলার বাদিয়াখালী ইউনিয়নের বোয়ালি স্কুল বাজার এলাকার মৃত জয়নালের ছেলে মো. খোকন (২০)। সাদ্দাম হোসেন ও মো. খোকনের বর্তমান ঠিকানা খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকা।

সোমবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন। র‌্যাব জানিয়েছে- কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে সুগন্ধা পয়েন্ট এলাকায় কতিপয় অপরাধী চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টা করে।

এসময় তাদের আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২টি ড্যাগার, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি (অস্ত্র) রেখে সিএনজি যোগে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে ছুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন