• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে তথ্যমন্ত্রী : অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটই দ্রব্যমূল্য বাড়াতে অপচেষ্টা করছে

নিজস্ব প্রতিদেক / ৩৩৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটই কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াতে অপচেষ্টা করছে। তারা খাদ্যপণ্য অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। মজুদদারদের কেউ যদি দলের নেতাও তাদের ছাড় দেয়া যাবে না। দলের নাম বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রবিবার (১৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজার সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দলের শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে করা এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

হাছান মাহমুদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশের দ্রব্যমূল্যের উপর তেমন প্রভাব পড়েনি। যুদ্ধের আগেই দেশের চাহিদা মতো দ্রব্য মজুদ করা হয়েছে। কিন্তু রমজান মাস সামনে রেখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে চাইবে। তারা কৃত্রিম সংকটও সৃষ্টি করতে চাইবে। কিন্তু কোনোভাবেই তা হতে দেয়া যাবে না। তার জন্য প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাদের সার্বক্ষণিক বাজার মনিটরিং করতে হবে।

সংক্ষিপ্ত এই মতবিনিয় সভায় অন্যন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন