• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কক্সবাজার শহর থেকে চোরাই গাছসহ ডাম্পার জব্দ!

নিজস্ব প্রতিদেক / ৩০৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
গাড়ি জব্দ।

নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার শহরের কালু দোকান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাছসহ একটি ডাম্পার জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের নিয়মিত টহল দল। রোববার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাম্পারটি জব্দ করা হয়। এ সময় সামাজিক বনায়ন থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রায় ৭০/৮০ ফুট মতো চিকন পাতা গাছ উদ্ধার করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাম্পার চালক।

জানা যায়, রোববার দিবাগত রাতে ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকার নুরুল হক নামের এক ব্যক্তির মালিকানাধীন ডাম্পারটি সামাজিক বনায়নের গাছ চুরি করে রাতের অন্ধকারে খুরুস্কুল সড়ক দিয়ে কক্সবাজার পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছসহ ডাম্পারটি জব্দ করেন বন বিভাগের লোকজন।

বন বিভাগ সূত্রে জানা যায়, ডাম্পারে আনুমানিক ৭০/৮০ ফুট মতো বিভিন্ন প্রজাতির গাছগাছালি ছিল। পরদিন সকালে ডাম্পারটি ছাড়িয়ে আনতে দিনভর দৌড়ঝাঁপ করেন গাড়ীটির মালিক নুরুল হক।

প্রাপ্ত তথ্য জানা যায়, নুরুল হকের আরো একটি ডাম্পার রয়েছে, এ দুটি ডাম্পার দিয়ে পুরো ইসলামপুর ইউনিয়নের পাহাড় কেটে মাটি, বালি উত্তোলন পূর্বক বিক্রি করে আসছিল তাছাড়া গাছ পাচারসহ নানা অপরাধ মুলক কর্মকান্ডে ব্যবহার হয়ে আসছিল তার মালিকানাধীন ডাম্পার গুলো। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বলেন, জব্দকৃত ধাম্পার ও গাছ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন