• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ইয়াবা ও নগদ টাকাসহ ২ রোহিঙ্গা সদস্য আটক

নিজস্ব প্রতিদেক / ১৩১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবএন) সদস্যরা।

শনিবার (১২ মার্চ) উখিয়ার পানবাজার ক্যাম্প এলাকা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।

ধৃতরা হলো ক্যাম্প ১০ এর জাফর আলমের ছেলে আনিছুর রহমান (২০) ও নুর হোসেনের মেয়ে ইসমত আরা (১৮)।

রবিবার (১৩ মার্চ) ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১০ এর জি/৮ নম্বর ব্লকে আনিছুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ রোহিঙ্গা দুই নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন