• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কক্সবাজারে ছুরিসহ চার কিশোর ছিনতাইকারী আটক করলো পুলিশ

নিজস্ব প্রতিদেক / ৬৬৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
কক্সবাজারে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দু’টি টিপ ছুরি উদ্ধার করা হয়। শনিবার (১২ মার্চ) গভীররাতে ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আনোয়ার হোসেন।

আটকরা হলেন- উখিয়া ইনানীর পাটুয়ারটেক এলাকার মো. হোসেনের ছেলে জুয়েল (১৯), শহরের ঘোনার পাড়া এলাকার ইয়াসিনের ছেলে মো. জসিম (১৬), সমিতি পাড়া এলাকার সোনা মিয়ার ছেয়ে মো. সোহেল (১৬) ও রামু কলঘর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আমজাদ ওরফে স¤্রাট (১৬)।
আনোয়ার হোসেন বলেন- তারা দলবদ্ধ হয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছে গভীররাতে। বিষয়টি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় দুটি ছুরি পাওয়া যায়। এসময় কিশোর অপরাধীর দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন