• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

মাটির নিচে ৫০ কেজি গাঁজা : নুনিয়াছড়ার আব্দুল্লাহ আটক

নিজস্ব প্রতিদেক / ২৯১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মৌলভী আবদুল্লাহ (৫২) নামে একজন আটক করেছে। র‌্যাব জানিয়েছে- শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার পৌরসভাস্থ ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে।

আটক আব্দুল্লাহ।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে মৌলভী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। আবদুল্লাহ নুনিয়ারছড়া এলাকার (খুরশিদ সওদাগরের বাড়ীর পাশে), ০২ নং ওয়ার্ড, মৃত আব্দুল মবিনের ছেলে। বর্তমানে দক্ষিন কলাতলী (সেলিমের বাড়ী), ১২ নং ওয়ার্ড এলাকায় বসবাস করে।

ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার বসত ঘরের পিঁছনে মাটির নিচে মাদকদ্রব্য গাঁজা রক্ষিত আছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সনাক্ত ও দেখানো মতে তার বসতঘরের পিঁছনে মাটির নিচে প্লাস্টিকের বস্তা হতে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে। শনিবার দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন