• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

উখিয়ায় বিদেশী মদ ও বিয়ারসহ শাহেদ আটক

নিজস্ব প্রতিদেক / ৩১০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
উখিয়ায় বিদেশি মদ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় র‌্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী মদ ও বিয়ারসহ মোহাম্মদ শাহেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার ব্যবহৃত অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারী হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২২)।

আটক মোহাম্মদ শাহেদ।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)পক্ষে সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান- র‌্যাব সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন, টেকনাফ থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে এক মাদক কারবারী ব্যাটারী চালিত অটোরিক্সাযোগে বিভিন্ন মাদকদ্রব্যসহ কক্সবাজারের দিকে যাচ্ছে।

এমন খবরে আভিযানিক দল রোববার (৬ মার্চ) রাত ৯ টার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী বাজারস্থ কক্সবাজার-টেকনাফগামী পাকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। একপর্যায়ে একটি অটোরিক্সা চেকপোস্টের সামনে আসলে আটক কারবারী অটোরিক্সাটি ফেলে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকেসহ অটোরিক্সাটি জব্দ করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির ব্যবহৃত অটোরিক্সা তল্লাশী করে একটি বস্তার ভেতর থেকে ২৪ বোতল বিদেশী মদ ও ২৪ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন