• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা নাফিস আটক

নিজস্ব প্রতিদেক / ৩২৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
নাফিস ইকবাল।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ নাসিফ ইকবাল (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

রোববার (৬ মার্চ) ভোরে র‌্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের, লাইট হাউজস্থ একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে নাফিস ইকবালকে আটক করে। পরে ধৃত ব্যক্তির শয়নকক্ষ তল্লাশী করে খাটের তোষকের নিচ থেকে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩,৯০০ (তিন হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত আসামী মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে জানা যায়। না

নাফিস ইকবাল লাইট হাউজ এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে এবং ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি কক্সবাজার পৌর শহর শাখার ছাত্রলীগের সাংগঠনিকের দায়িত্বে রয়েছে।

রোববার বিকাল ৫ টার দিকে এক মেইল বার্তায় বিয়ষটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন