• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে বিপন্ন গন্ধগোকুল উদ্ধারের পর বনে অবমুক্ত

নিজস্ব প্রতিদেক / ১৩৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে লোকালয় থেকে একটি বিপন্ন গন্ধগোকুল উদ্ধার করে দরিয়ানগর বনাঞ্চলে অবমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বনকর্মীরা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর সহায়তায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংক রোড বন বিট কাম চেক ষ্টেশনের কর্মীরা লিংক রোডের বিসিক এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে।

পরে বেলা ১২ টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিংক রোড বন বিট ও চেক ষ্টেশন কর্মকর্তা মো. সোহেল হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী গন্ধগোকুলটি মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর বনাঞ্চলে অবমুক্ত করেন।

ষ্টেশন কর্মকর্তা মো. সোহেল হোসেন জানান, পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর স্বেচ্ছাসেবকদের তথ্য ও সহযোগিতায় বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়। পরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সেটি দরিয়ানগর বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রায় ৫ কেজি ওজনের গন্ধগোকুলটির উচ্চতা ২ ফুট এবং লম্বায় লেজসহ ৪ ফুট।’

উল্লেখ্য, গন্ধগোকুল বৈজ্ঞানিকভাবে এশীয় তাল খাটাশ বা গাছ খাটাশ নামে পরিচিত। এটি পৃথিবীতে বিপন্ন প্রজাতির শ্রেণিভুক্ত। এছাড়া দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন