• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বিজিবি’র মহাপরিচালক হলেন মেজর জেনারেল সাকিল আহমেদ

নিজস্ব প্রতিদেক / ১৬৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ (বিএ-৩৪২২)। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫৮ নম্বর স্মারক মূলে প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল সাকিল আহমেদ-কে এ নিয়োগ দেওয়া হয়।

মেজর জেনারেল সাকিল আহমেদ এর আগে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।বিজিবি’র বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম (বিএ-৩০৫৬) এর স্থলাভিষিক্ত হবেন তিনি।

একই প্রজ্ঞাপনে বিজিবি’র বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের প্রেষন প্রত্যাহার করে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে। আগামী ২ মার্চ হতে চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

অপরদিকে, প্রজ্ঞাপনে মেজর জেনারেল সাকিল আহমেদ এর চাকরি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন