• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

উখিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিদেক / ১২১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার মরিচ্যা লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল রউফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে অটোরিকশা যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মরিচ্যা লাল ব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুইজন নিহন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন