• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

উখিয়ায় নিখোঁজের ৫ দিন পর গোডাউন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৬১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার ৫ দিন পর জসীম উদ্দীন (৩৬) নামক এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফ্রেব্রুয়ারি) বেলা দুইটার দিকে জনগণের সহযোগিতায় উখিয়া থানার পুলিশ জসিমের ব্যবসায় প্রতিষ্ঠানের মালামালের গোডাউন হতে লাশ উদ্ধার করে। এর আগে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা গ্রামের বাসিন্দা সলিম উল্লাহের পুত্র জসীম উদ্দীন একজন ব্যবসায়ী। টোবাকো কোম্পানীরসহ পানীয় কয়েকটি কোম্পানির সাথে ডিলারশিপ ব্যবসা রয়েছে। পরিবারের পক্ষে অভিযোগ করা হয় গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটার দিকে ব্যবসায়ী জসীম উদ্দীন নিখোঁজ হন। তখন থেকেই তার মোবাইল বন্ধ ছিলো। তাকে অক্ষত অবস্থায় উদ্ধারে গত সোমবার মরিচ্যা বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধনসহ থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আলামত সংগ্রহ করতে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্ত্রী দুই সন্তানের জননী জোসনা আক্তার স্বামী জসীম উদ্দীনের হত্যাকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, জসিম উদ্দিনকে হত্যা নিশ্চিত করে দোকানের গোডাউনে তালা আটকে দিয়ে ঘাতকরা পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর পুলিশ নিজ প্রতিষ্ঠানের মালের গোডাউনের তালা ভেঙ্গে ব্যবসায়ী জসিমের মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন