• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

কক্সবাজারে জামায়াত নেতার ঘরে আ.লীগ নেতার মেয়ে!

নিজস্ব প্রতিদেক / ১৯১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের আওয়ামী লীগের এক শীর্ষ নেতার মেয়েকে পুত্রবধূ বানিয়ে ঘরে তুলেছেন এক জামায়াত নেতা! এই জামায়াত নেতা হলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এড. শাহজালাল চৌধুরী।

শনিবার (৫ ফেব্রুয়ারি) তাঁর আইনজীবী পুত্র হাসানুল বান্নার সাথে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের মেয়ে সুফিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

এই বিয়েকে ঘিরে শনিবার সন্ধ্যায় কক্সবাজারের তারকামানের হোটেল সী-গালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নেতাদের মিলনমেলা বসে। সেখানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী।

বিয়েতে উপস্থিত হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও এবি পার্টির নেতারা একাত্মা হয়ে উঠেন। এক সঙ্গে খাবার গ্রহণের পর সবাই মিলে জমকালো আড্ডা দিয়েছেন রাজনীতির মাঠে মুখ দেখাদেখি বন্ধ এসকল রাজনীতিকরা। প্রাণবন্ত ওই আড্ডায় উঠে আসে পুরনো দিনের রাজনৈতিক অনেক স্মৃতি এবং বর্তমান অবস্থা নিয়ে আলাপ হলেও পরিবেশ ছিল অত্যন্ত হাস্যোজ্জল ও সৌহার্দ্যপূর্ণ। সেখানে আলোচনা হয় বর্তমান নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি নিয়েও। এনিয়ে পক্ষে-বিপক্ষে কথা হলেও না কারো কোন গোসসা দেখা যায়নি।

রাজনীতিতে চির বিরূপ থাকলেও সামাজিক অনুষ্ঠানে জেলার সকল রাজনীতিকদের এমন সৌহার্দপূর্ণ ভাব দেখে অনুষ্ঠানের সাধারণ অতিথিরা অবাক হয়েছেন।

এ নিয়ে সাধারণ অতিথিরা মন্তব্য করে, বিয়ে অনুষ্ঠানের মতোই যদি আমাদের সমাজ ও দেশের পরিবেশটা হতো! সব দলের নেতারা একসাথে বসে যদি আমদের সমাজ এবং দেশটা পরিচালনা করতে পারতেন, তাহলে কতই না ভালো হতো!

জানা গেছে, আগেই আকদ সম্পন্ন হয়েছিলো হাসানুল কান্না ও সুফিয়ার। কিন্তু করোনার কারণে বিবাহত্তোর সংবর্ধনা করতে পারেননি। শনিবার কক্সবাজার শহরে তারকা হোটেল সী-গালে সীমিত পরিসরে করা হয় আনুষ্ঠানিকতা।

এতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টিসহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও আইনজীবী, সাংবাদিক, আলেম ওলামা ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং পারিবারিক আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। সুত্র:কক্সবাজার ভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন