• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ৩৪টি মোবাইলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৩৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
গ্রেপ্তার হন মোহাম্মদ ফারুক।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের বিভিন্ন এলাকায় মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য পরিলক্ষিত হচ্ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় মোবাইল চুরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। এ সকল অভিযোগ এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চোর চক্রের তথ্য পাওয়া যায়।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫‘র একটি আভিযানিক দল রোববার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোহাম্মদ ফারুক (২৭)কে গ্রেপ্তার করে।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্রান্ডের মোট ৩৪টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। এসময় ১০২টি সিম কার্ড এবং চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের নগদ ৪ লাখ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফারুক দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে চকরিয়া থানায় র‌্যাব বাদী হয়ে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন