• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

কলাতলীর আব্দুর রহিম ইয়াবা ও গাঁজাসহ আটক

নিজস্ব প্রতিদেক / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
ইয়াবা ও গাঁজাসহ আব্দুর রহিম আটক।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলী উত্তর আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রহিম (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা।

এসময় তার কাছ থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

আটক আব্দুর রহিম কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কলাতলী উত্তর আদর্শগ্রাম এলাকার হোসেন আহম্মদের ছেলে।

সহকারি পরিচালক মো. রুহুল আমিন বলেন, আব্দুর রহিমের টিনের বেড়া ও ছাউনিযুক্ত তিন কক্ষ বিশিষ্ট পশ্চিমমুখি বসত ঘরের ভিতর থেকে এসব ইয়াবা ও গাঁজা গুলো উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন