• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

কক্সবাজারে অস্ত্রের মহড়া : লুট হওয়া ইয়াবা ফের লুট করল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিদেক / ৪২৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
কক্সবাজারে ইয়াবা লুটকারী ও সন্ত্রাসীরা গ্রুপ।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়াস্থ খুরুশকুল রাস্তার মাথা এলাকা থেকে মঙ্গলবার রাতে (১৮ জানুয়ারি) লুট হয়েছিল ৩০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট। ওই রাতে লুট হওয়া ইয়াবা গুলো অস্ত্রের মুখে ফের লুট করে কয়েকজন চিহ্নিত অপরাধী। প্রায় ১০ হাজার ইয়াবা গুলো লুটকারীদের কাছ থেকে কয়েকটি অপরাধী চক্র ফের লুট করার ঘটনা ঘটেছে। এই নিয়ে চলছে রুমালিয়ারছড়া এলাকায় তোলপাড়। চিহ্নিত লুটকারীরা একে অপরকে ঘায়েল করতে অস্ত্রের মহড়াও দিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে ইয়াবা লুটের বিষয়ে বুধবার (১৯ জানুয়ারি) ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমে ‘আত্মগোপনে তারা : কক্সবাজারে ৩০ লাখ টাকার ইয়াবা লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে ব্যাপক তোলপাড় তৈরি হয়। এলাকায় চলছে নানান আলোচনা সমালোচনাও। অনেক অপরাধী আত্মগোপনেও চলে যায়।

অভিযোগ সূত্রে জানা গেছে- খুরুশকুল রাস্তার মাথা থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে এই ইয়াবা লুটের ঘটনা ঘটে। রুমালিয়ারছড়াস্থ কবরস্থান রোড এলাকার আলমের ছেলে সাকিব উদ্দিনের নেতৃত্বে প্রায় ১০ হাজার ইয়াবা লুট হয় রাতে। ঘটনার পরপরেই ইয়াবা লুটকারী অনেকেই আত্মগোপনে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার রাতে খুরুশকুল রাস্তার মাথায় অবস্থান করেন উখিয়ার রাসেল নামে একযুবক। ওই সময় রাসেলের সাথে আড্ডা জমান রুমালিয়ারছড়াস্থ কবরস্থান রোড এলাকার আলমের ছেলে সাকিব উদ্দিন, ওচমান, আমান উল্লাহ ও শফিসহ একদল গ্যাং। রাসেলের সাথে সাকিবদের যোগাযোগও ছিল দীর্ঘদিন ধরে। তারা একসাথে চলাফেরা ও আড্ডা জমাত প্রায় সময়। সেই সুবাধে মঙ্গলবার রাতে উভয়ে আড্ডা জমান এবং চা-নাস্তাও করেন খুরুশকুল রাস্তার মাথায়। এক পর্যায়ে অতকির্তভাবে রাসেলকে মারধর করে তার কাছে থাকা প্রায় ১০ হাজার ইয়াবা (যার মূল্য প্রায় ৩০ লাখ) ট্যাবলেট লুট করেন সাকিব উদ্দিন, শফি, আমান উল্লাহ ও ওচমান গ্যাং। তারা ইয়াবা লুট করে কৌশলে স্থান ত্যাগ করেন।

রুমালিয়ারছড়াস্থ কবরস্থান রোডের অনেক বাসিন্দা বলেন- ইয়াবা লুটের ঘটনাটি সত্য। ইয়াবা লুটের পরপরেই রাসেলের পক্ষ থেকে কয়েকজন চিহ্নিত অপরাধী সাকিবদের খুঁজ থাকে। তারা এলাকায় এসেও সাকিবসহ যারা লুট করেছে সবাইকে হন্য হয়ে খুঁজে। এক পর্যায়ে সাকিবের বাড়িতে হামলাও করে। অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেন। এমনকি এক পর্যায়ে লুটকারীদের কাছ থেকে প্রায় ৪ হাজার ইয়াবা লুট করেন আবছার বাহিনীর প্রধান আবছারসহ তার সাথে আসা চিহ্নিত অপরাধীরা। সন্ত্রাসী আবছারের নেতৃত্বে কয়েকজন চিহ্নিত অপরাধী অস্ত্র নিয়ে প্রথমে কবরস্থান গলিতে প্রবেশ করে সাকিবের বাড়িতে হামলা চালান। পরে তারা গুলি করার হুমকি দেন। প্রকাশ্যে তারা অস্ত্র নিয়ে লুট হওয়া ১০ হাজার ইয়াবা থেকে প্রায় ৪ হাজার ইয়াবা নিয়ে কেটে পড়েন। আবছার রুমালিয়ারছড়াস্থ বাঁচা মিয়ার ঘোনা এলাকার রশিদ ড্রাইবারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। সম্প্রতি আবছার বাহিনীর প্রধান আবছার শহর পুলিশ ফাঁড়ির হাতে গ্রেফতারও হন। তবে অল্প দিনে জামিনে বের হয়ে ফের চালিয়ে যাচ্ছে অপরাধ কর্মকান্ড। এমনকি এই ইয়াবা লুটের ঘটনায় আবছার বাহিনীর হাতে বুধবার সকালে ছুরিকাঘাতের শিকার হন আরেক সন্ত্রাসী সালমান শাহ। সালমান শাহ রুমালিয়ারছড়াস্থল টেকনাফইয়া পাহাড় এলাকার খুইল্যা মিয়ার ছেলে। তার বিরুদ্ধেও ৬ টি মামলা রয়েছে। গত একমাস আগে শহর পুলিশের ফাঁড়ির হাতে গ্রেফতার হয়েছিল এই সালমান শাহ। তবে সম্প্রতি জামিনে বের হয়ে তার অপরাধ কর্মকান্ড তোড়জোড়ভাবে চালু করেছে।

এদিকে ইয়াবা লুটের ঘটনা শুনে মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীররাতে সেখানে উপস্থিত হন পাহাড়তলী এলাকার আরেক সন্ত্রাসী ওয়াসিম। ওয়াসিমও লুট করে নিয়ে যায় ১ হাজার ইয়াবা। ওয়াসিম পাহাড়তলী এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধেও রয়েছে বহু মামলা। কারাগারেও গিয়েছিল বহুবার। এমনকি বিদেশও পালিয়েছিল ওয়াসিম। বিদেশ থেকে দেশে এসে ফের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাতে ইয়াবা লুটের বিষয়টি সবখানে ছড়িয়ে পড়ায় লুটকারীদের কাছে হামলে পড়ে কবরস্থান গলির জিন্নাহ গ্রুপ। জিন্নাহ গ্রুপও লুট হওয়া ইয়াবা থেকে লুট করে প্রায় ২ হাজার। এভাবে লুট হওয়া ইয়াবা গুলো রাতভর অপরাধী চক্ররা অস্ত্রের মহড়া দিয়ে ফের লুট করে নিয়ে যায়। এরিমধ্যে সাকিব গ্রুপের সদস্য ওচমান একাই লুট করেন প্রায় ১৪০০ ইয়াবা। বাকি ১৬০০ ইয়াবা ট্যাবলেট ভাগবাটোয়ারা করেন সাকিব উদ্দিন, শফি ও আমান উল্লাহসহ তার সিন্ডিকেটের সদস্যরা।

সূত্রে জানা গেছে- লুট হওয়া ১০ হাজার ইয়াবা থেকে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ৮ হাজার মতো ইয়াবা অস্ত্রের মুখে জিম্মি করে ফের লুট করে নিয়ে যায় মঙ্গলবার রাতেই। আর বাকি দেড় থেকে দুই হাজার ইয়াবা’র জন্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রুমালিয়ারছড়াস্থ কবরস্থার গলির পিছনে টেকনাফইয়া পাহাড়ে কয়েকটি গ্রুপ অবস্থান করছে বলে জানা গেছে। অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী বাকি ইয়াবা গুলো লুট করার জন্য মহড়াও বসিয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন:

আত্মগোপনে তারা : কক্সবাজারে ৩০ লাখ টাকার ইয়াবা লুট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন