• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মিয়ানমারের শক্রতায় উখিয়া খুন : দুই রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ১৪৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে খুনের ঘটনায় আটক দুই।

উখিয়া প্রতিনিধি:
পূর্ব পারিবারিক শত্রুতার জের ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলভি মনির (৩৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে।

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা। বুধবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার জামতলীর এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ/৬ ব্লকে ওই ঘটনা ঘটে। নিহত যুবক একই ক্যাম্পের মোহাম্মদ ইউনুছের ছেলে। ওই ঘটনায় আটকরা হলেন, মৃত নুরুর ছেলে মো.ইউনুস (৩৫) ও মৃত মৃতুল হোসেনের ছেলে মো.ইয়াছিন (৪৪)।

৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, নিহত মনিরের সাথে মৃত আদু আলীন ছেলে কেফায়েতুল্লাহ(২০) এর মায়ানমার থাকাকালীন সময় থেকে পারিবারিক বিরোধ ছিল ৷ মায়ানমার থেকে বাংলাদেশে আসার পর তাদের ঝগড়া বিবাদ চলমান থাকার পরেও তারা পাশাপাশি ব্লকে অবস্থান করে ৷

বুধবার ঘরের আঙিনা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে কেফায়েতুল্লাহ এবং মৌলভী মনিরের আপন বড় ভাই পীর মোহাম্মদ এর সাথে ঝগড়া হয় ৷ সেই ঝগড়ার জের ধরে পারিবারিক প্রতিহিংসায় কেফায়েতুল্লাহ সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক একইদিন রাতে মনিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, এই ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন