• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আত্মগোপনে তারা : কক্সবাজারে ৩০ লাখ টাকার ইয়াবা লুট

নিজস্ব প্রতিদেক / ২৭০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
কক্সবাজারে ইয়াবা লুটকারী ওচমান, আসিফ. আমান ও সাকিব।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়াস্থ খুরুশকুল রাস্তার মাথা এলাকায় ৩০ লাখ টাকার ইয়াবা লুটের ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে এই ইয়াবা লুটের ঘটনা ঘটে। রুমালিয়ারছড়াস্থ কবরস্থান রোড এলাকার আলমের ছেলে সাকিব উদ্দিনের নেতৃত্বে প্রায় ১০ হাজার ইয়াবা লুট হয় রাতে। ঘটনার পরপরেই ইয়াবা লুটকারীরা আত্মগোপনে চলে গেছে। অনেকেই নেই এলাকায়ও। আবার অনেকে বাড়ি থেকে বেরও হচ্ছে না। লুটকারীদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এই ঘটনায় বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার রাতে খুরুশকুল রাস্তার মাথায় অবস্থান করেন উখিয়ার রাসেল নামে একযুবক। ওই সময় রাসেলের সাথে আড্ডা জমান রুমালিয়ারছড়াস্থ কবরস্থান রোড এলাকার আলমের ছেলে সাকিব উদ্দিন, আসিফ, আমান উল্লাহ ও শফিসহ একদল গ্যাং। রাসেলের সাথে সাকিবদের যোগাযোগও ছিল দীর্ঘদিন ধরে। তারা একসাথে চলাফেরা ও আড্ডা জমাত প্রায় সময়। সেই সুবাধে মঙ্গলবার রাতে উভয়ে আড্ডা জমান এবং চা নাস্তাও করেন খুরুশকুল রাস্তার মাথায়। এক পর্যায়ে অতকির্তভাবে রাসেলকে মারধর করে তার কাছে থাকা প্রায় ১০ হাজার ইয়াবা (যার মূল্য প্রায় ৩০ লাখ) ট্যাবলেট লুট করেন সাকিব উদ্দিন, শফি, আমান উল্লাহ, ওচমান ও আসিফসহ একদল গ্যাং। তারা ইয়াবা লুট করে কৌশলে স্থান ত্যাগ করেন। ঘটনার পরপরেই এলাকা থেকে আত্মগোপনে চলে যান ইয়াবা লুটকারী অনেকে।

রুমালিয়ারছড়াস্থ কবরস্থান রোড এলাকার এক যুবক বলেন- ইয়াবা লুটের ঘটনাটি সত্য। ইয়াবা লুটের পরপরেই রাসেলের পক্ষ থেকে কয়েকজন চিহ্নিত অপরাধী সাকিবদের খুঁজ থাকে। তারা এলাকায় এসেও সাকিবসহ যারা লুট করেছে সবাইকে হন্য হয়ে খুঁজে। কিন্তু তারা এলাকা থেকে পালিয়ে যায়। ইয়াবা লুটের ঘটনায় সাকিব উদ্দিন, শফি, ওচমান, আসিফ ও আমান উল্লাহসহ প্রায় ৮ জনের একটি গ্রুপ ছিল। এমনকি সাকিবের গ্রুপে ছিল শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী সালমান শাহ। গত একমাস আগে সালমান শাহকে আটক করেছিল শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় বিচরণ করছে সালমান শাহ।

এলাকার সূত্রে জানা গেছে- ইয়াবা লুটের পর থেকে রাসেল সিন্ডিকেটের লোকজন লুটকারীদের খুঁজতে বিভিন্ন জায়গায় মহড়া চালায়। এমনকি বুধবার (১৯ জানুয়ারি) সকালের দিকে আবছার বাহিনীর প্রধান আবছারসহ একদল চিহ্নিত অপরাধী সালমান শাহকে খুঁজে পান। এসময় সালমান শাহকে ছুরিকাঘাতও করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে সাকিব উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এতে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন- ইয়াবা লুট বা ছুরিকাঘাতের বিষয়ে কেউ অবগত করেনি। বিষয়টি আমার অজানা। যদি কেউ অভিযোগ করে বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়; তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও বিষয়টি খুঁজ খবর নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন