• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে অস্ত্র-মাদকসহ ‘আরসা’ প্রধানের ভাই শাহ আলী আটক

নিজস্ব প্রতিদেক / ১৬৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
শাহ আলী।

বিশেষ প্রতিবেদক:
মিয়ানমারের উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনীর ভাই শাহ আলীকে আটক করেছে বলে জানিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার (১৬ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি জানান, শাহ আলীকে আটকের পর তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কীভাবে, কখন থেকে ক্যাম্পে অবস্থান করছেন এসব তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। তবে কখন কীভাবে তাকে আটক করা হয়েছে তা বিস্তারিত বলেননি ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে ব্রাশফায়ারে নিহত হন রোহিঙ্গা প্রত্যাবাসনের নেতা মুহিবুল্লাহ। তাকে হত্যায় যারা জড়িত তারা সবাই আরসার সদস্য হিসেবে অভিযোগ রয়েছে। তাদের ধরতে ক্যাম্পে মাঝে মাঝেই নানা ধরনের অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন