• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আরও ২০ হাজার শয্যা প্রস্তুত করতে বলা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ তীব্র গতিতে বাড়ছে। এ অবস্থায় আক্রান্তদের চিকিৎসায় আগাম প্রস্তুতি হিসেবে আরও ২০ হাজার শয্যা প্রস্তুত করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, গতকাল দেশে আক্রান্ত ছিল আড়াই হাজার, আজ সেটি হয়ে গেছে তিন হাজার। বুঝতেই পারছেন সংক্রমণ কীভাবে বাড়ছে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালগুলো এখন শয্যা খালি থাকলেও আগামী চার/পাঁচ দিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে যাবে। হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হতে শুরু করবে।

জাহিদ মালেক বলেন, দেশে গতকাল শনাক্তের হার যেখানে ছিল ৯ শতাংশে, তা আজ সেটা ১১ শতাংশে উঠেছে। গত ১০-১৫ দিন আগেও শনাক্ত রোগী দুই থেকে আড়াইশ জন থাকলে এখন সেটি তিন হাজারের কাছাকাছি।

তিনি আরও বলেন, এক সপ্তাহ আগেও হাসপাতালগুলোতে গড়ে রোগী আড়াইশর মতো রোগী ছিল, যা এখন হাজার হয়েছে। যা আরও বাড়বে। এতে করে মৃত্যুও বাড়বে। আবারও চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হবে। এটা বাড়লে বেকায়দায় পড়তে হবে।

‘আমরা চাই আমাদের পরিস্থিতি যেন আমেরিকা ও ইউরোপের মত না হয়, সেজন্য ১১ দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা আগামীকাল থেকে কার্যকর হবে’ যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংক্রমণের ঊর্ধ্বগামীতার মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা সরকারকে সব ধরনের জনসমাগম ও সভাসমাবেশ নিয়ন্ত্রণ করতে বলেছি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তো শুধু পরামর্শ আর নির্দেশনাই দিতে পারে, এর বেশি কিছু করার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন