• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়া ক্যাম্পে আগুনে পুড়ল ১২০০ ঘর

নিজস্ব প্রতিদেক / ১৪০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ড। ফাইল ছবি।

বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া পালংখালী শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুন সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ১২০০টি ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক। তিনি আরও বলেন, ক্যাম্পের একটি বসতঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উখিয়া পালংখালী ১৬ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন এবং ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে কাজ করে। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব।

প্রত্যক্ষদর্শী ১৬ নং ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন নামের এক রোহিঙ্গা জানান, আগুন দেখার পর পরিবার-পরিজন নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আল্লাহ আমাদের রক্ষা করুক।

এ বছর (২০২২) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা, এর আগে গত ২ জানুয়ারি (রোববার) উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় হাসপাতালটির ৭০ শয্যা, হয় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় প্রায় দশ হাজারের বেশি ঘর পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা এবং ঘটে ১১ জনের প্রাণহানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন