• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

চকরিয়া প্রতিনিধি
দ্রুতগামী বাসের ধাক্কায় সকালে বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফেরা হল না ফজলুল করিম প্রকাশ কালু (৮০) নামের এক বৃদ্ধের। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়ার মরহুম আমির মোহাম্মদের পুত্র এবং এক পুত্র ও আট কন্যা সন্তানের জনক।

শনিবার (৮ জানুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া গেইট নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভাগিনা যুবনেতা কামাল উদ্দীন জানান, এদিন সকালে তাঁর মামা কালু বাড়ী থেকে বের হয়ে নয়াপাড়া গেইটে আসেন। এসময় তিনি সড়কের পুর্ব পাশ খেকে পশ্চিম পাশে পার হতে গিয়ে কক্সবাজারগামী খতিজা ভিআইপি (ঢাকা মেট্রো ব ১৪-৭৩২৭) বাস তাঁকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি সটকে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের এসআই টিপু ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জব্দ করা হয়েছে যাত্রীবাহি বাস। নিহতের পরিবারের সম্মতিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন