• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে অস্ত্রসহ আটক ৪

নিজস্ব প্রতিদেক / ১৫১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
কক্সবাজারে অস্ত্রসহ আটক চার।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় পাহাড় থেকে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, বন্দুক ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. নূর, আমান উল্লাহ, খাইরুল আমিন ও নাজিম উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ অধিনায়ক খাইরুল আমিন সরকার। তিনি জানান, মিয়ানমার থেকে দীর্ঘ দিন ধরে অস্ত্র পাচার হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাদের জন্য র‌্যাব হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন