• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

কক্সবাজারে গণধর্ষণ : আরেক আসামি বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৪০৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
গ্রেপ্তার বাবু ওরফে গুন্ডিয়া।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে নারী পর্যটককে গণধর্ষণ মামলার মেহেদী হাসান বাবু (২৫) নামের এজাহার নামীয় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার শহরের ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার ট‍্যুরিস্ট পুলিশ। গ্রেপ্তার মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ট‍্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, কক্সবাজার শহরের ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর কক্সবাজার শহরের মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন ও একটি ঝুপড়িতে গণধর্ষণের শিকার হন এক নারী। গত ২৩ ডিসেম্বর ভিকটিমের স্বামী বাদী হয়ে এজাহার নামীয় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করেন। ট‍্যুরিস্ট পুলিশ মামলাটি তদন্ত করছে। বাবু ওই মামলার ২ নম্বর এজাহার নামীয় আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন