• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিদেক / ৩৪১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
লতিফ।

এম জাহেদ চৌধুরী:

কক্সবাজারের চকরিয়ায় ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহ (৩৬) নামের এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করেছে দুর্বৃত্তরা। ৩ জানুয়ারি সোমবার রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এঘটনা ঘটে।

ওই ব্যবসায়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়া মৃত ইলিয়াছ সওদাগরের পুত্র। বর্তমানে ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পন্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ি লতিফ উল্লাহকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এসময় সন্ত্রাসীরা দোকানের নগদ টাকাও লুট করে বলে জানান। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে একটি হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।

চকরিয়া থানার মো. ওসি ওসমান গণি জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দা উদ্ধার করা হয়েছে। ওসি আরো বলেন, লাশে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন