• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার চকরিয়ার এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতা চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়ার ফুফির বাসা থেকে ঘরে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে তৌহিদুল ইসলাম নামের এক যুবক।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা বুধবার ২৯ ডিসেম্বর রাতে তৌহিদুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার করেছেন।

অপহরণকারী তৌহিদুল ইসলাম (২২) উপজেলার খুটাখালী  ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের মো. কালুর ছেলে। অন্য অভিযুক্তরা হলো একই এলাকার জহির আলমের ছেলে মো. কালু (৪২), তার স্ত্রী রুবি আক্তার (৪০) ও মো. জহির (৫৮)।

এজাহারে জানা যায়, বিগত ক’মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে বখাটে তৌহিদুল বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্যক্ত করতো। পারিবারিকভাবে নিষেধ করেও কাজ হয়নি। বরং এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই ছাত্রীকে অপহরণ করে।

চকরিয়া থানার ওসি ওসমান গনি বলেন, এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র-মহানগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন