• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ: আরেক আশিকসহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিদেক / ২৯১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
কক্সবাজারে আরেক ধর্ষণ আশিক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দুই দিন হোটেলে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ও মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
তারা হলেন প্রধান আসামি কক্সবাজার নুনিয়ারছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আশিক, একই এলাকার মো. কামরুল ও আটকে রাখা হোটেলের ম্যানেজার মোহাম্মদ শাহীন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস জানান, স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি কামরুল।
র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের মূলহোতা আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক জানিয়েছে, মামলা করলে স্কুলছাত্রীকে আবারও ধর্ষণ করে মেরে লাশ গুমের হুমকি দিয়েছিল।
মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আশিক। গত ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় আশিক ও তার সহযোগী। এরপর হোটেল- মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেয়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে। এর দুই দিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।
গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার জনসহ ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন